প্রতিনিধি
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়ানে আগামী ৩০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত এই মেলা চলবে। গত ৬ মার্চ বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলার আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। উদ্ভাবনী মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনকে সভাপতি করে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুর রহমানকে সদস্য সচিব করে ৮৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ভেন্যু উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রচার উপ-কমিটির আহ্বায়ক চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর ও জেলা তথ্য অফিসার আরিফ সাদেককে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আইন শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ আলম সিদ্দিকী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানকে সদস্য সচিব করে ১০ সদস্যের কমিটি করা হয়েছে। সেমিনার উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খানকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অর্থ উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন ও এনডিসি আমিনুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মেলা উপ-কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও এনডিসি মোঃ আমিনুর রহমানকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
ডিজিটাল উদ্ভাবনী মেলার কমিটিতে কম্পিউটার ব্যবসায়ীদেরকে সম্পৃক্ত করা হলেও তথ্য প্রযুক্তি নিয়ে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদেরকে এ মেলার কোন কমিটিতেই সম্পৃক্ত করা হয়নি।
শিরোনাম:
বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
