রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বনবিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি বলেন, আমরা অনেক কিছু দেখি না। কিন্তু তা থেকে উপকার গ্রহন করি। যেমন আমরা অক্সিজেন দেখিনা কিন্তু গ্রহন করি। তার মধ্যে গাছ হচ্ছে অন্যতম। গাছ ছাড়া আমাদের জীবন চলে না। গাছ থেকে আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহন করি। তাই আমাদেরকে গাছের প্রতি যতœ নিতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী আহাম্মেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মকর্তা মো. নোয়াখেরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার মো. শামসুন্নাহার, বিভাগীয় বন কর্মকর্তা কাজী মো. নুরুল করিম, চাঁদপুর জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। মেলায় জেলা সদরের বিভিন্ন এলাকার নার্সারী ব্যবসায়ীদের ১০টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ৫ আগষ্ট পর্যন্ত।
শিরোনাম:
শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
