২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জন্য একটি নৌ এম্বুলেন্স ২০০৮ সালে দেয়া হয়। কিন্তু এম্বুলেন্সটি একদিনের জন্যও চালু করা বা কাজে ব্যবহার হয়নি। সেই এম্বুলেন্সটি যখন হাসপাতাল কর্তৃপক্ষের জন্য অনেকটা বোঝা হয়ে আছে তখন নতুন করে আরেকটি অত্যাধুনিক নৌ এম্বুলেন্স এই হাসপাতালের জন্য বরাদ্দ দেয়া যেন গোদের ওপর বিষফোঁড়া। কেননা পূর্বের এম্বুলেন্সটি সিভিল সার্জন কার্যালয়ের সামনে খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় ৭ বছর যাবত। মহামূল্যবান সরকারি একটি সম্পদ অযত্নে অবহেলায় অব্যবহৃত, জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এটি বর্তমানে সচল আছে না কি অচল হয়ে গেছে তা চালিয়ে দেখা ছাড়া বোঝা যাবে না। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্তের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি জানান, ‘সরকার নৌ এম্বুলেন্সটি দিয়েছে ঠিক কিন্তু এর চালক তো নেই। অর্থাৎ এ হাসপাতালে নৌ এম্বুলেন্স চালকের কোনো পদ সৃষ্টি হয়নি। চালক নেই, এটি চালানোর জন্য যে জ্বালানি তেলের প্রয়োজন তার কোনো অর্থ বরাদ্দও নেই এবং এটি রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যবস্থাপনা নেই। অথচ এসব লজিস্টিক সাপোর্ট ছাড়াই এতো মূল্যবান একটি সম্পদ দিয়ে দেয়া হয়েছে। এমতাবস্থায় এটি ফেলে রাখা ছাড়া তো গত্যন্তর নেই।’ তিনি আরও জানান, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর জন্য চালক ও জ্বালানি তেল বরাদ্দ চেয়ে বহুবার লিখেছি। কিন্তু কোনো খবর নেই। এরপরও নতুন করে এই হাসপাতালের জন্য আরও একটি নৌ এম্বুলেন্স সরকার থেকে বরাদ্দ দেয়া হয়েছে। যেটি আছে সেটিই তো চালানোর কোনো ব্যবস্থা নেই। তার ওপর আবার আরেকটি বরাদ্দ দেয়া হয়েছে।’ এ যেন সরকারি টাকা শ্রাদ্ধ হওয়ার নমুনা।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

