শাহরিয়ার খান কৌশিক।। চাঁদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা ক্রেস্ট পেলেন এএসআই আব্দুল হাশেম।
চাঁদপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে ফোর্সের মাসিক কল্যাণ সভা রোববার (১৩ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়।
এসময় চাঁদপুরে পুলিশের মাসিক কল্যাণ সভায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা সেরা অফিসার হিসেবে চাঁদপুর মডেল থানার এ এস আই আব্দুল হাসেম ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপি) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, সরকারি পুলিশ সুপার শাকিলা ইয়াসমিন সহ উপজেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, সকল উপজেলার ট্রাফিক (টিআই)সহ পুলিশ সদস্য বৃন্দ।
জানা যায়, এ এস আই আব্দুল হাশেম চাঁদপুর মডেল থানায় যোগদানের পর থেকে নিষ্ঠা দক্ষতার সাথে কাজ করে পুলিশ বিভাগের সুনাম অর্জন করার চেষ্টা করে। এই চৌকস পুলিশ কর্মকর্তা ওয়ারেন্টভুক্ত আসামি সবচেয়ে বেশি আটক করতে সক্ষম হয়েছে। এএসআই আবদুল হাসেম গত এক মাসে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী তিনজন,জি আর ওয়ারেন্টভুক্ত আসামী ৭ জন ও সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন, সর্বমোট ১ মাসে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি আটক করতে সক্ষম হয়েছেন। এজন্য চাঁদপুরে পুলিশের মাসিক কল্যাণ সভায় সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা সেরা অফিসার হিসেবে চাঁদপুর মডেল থানার এস আই হাসেমকে ক্রেস্ট প্রদান করে পুরস্কৃত করা হয়।
