রফিকুল ইসলাম বাবু, । একটি নারী ও শিশু নির্যাতন মামলায় মঙ্গলবার দুপুরে দেশব্যাপী আলোচিত সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আবদুল মান্নান এই রায় প্রদান করেন। অপর সাজাপ্রাপ্তরা হলো জহিরুল ইসলাম (৩৫) ও ইউনুছ (৪২)। এদের মধ্যে ইউনুছ পলাতক রয়েছে। জহির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর সৈয়াল বাড়ির মোঃ মোস্তফার ছেলে। আর ইউনুছ একই বাড়ির মিছির আলীর ছেলে। আার রসু খা চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের মনু খার ছেলে। এামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২১ জুলাই মধ্য হাঁসা গ্রামের পূর্ব পাশের খালের দক্ষিণ পাড়ে স্থানীয় পালতালুক গ্রামের পারভীনকে হত্যা করে লাশ ফেলে রাখে রসু খাসহ সাজাপ্রাপ্তরা। পরে রসু খা লেবু মিয়া পরিচয় দিয়ে পুলিশে ফোন করে যে, একজন নারীকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে রসুখাসহ অন্যদের সম্পৃক্ততা নিশ্চিত করে। মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মীর কাশেম পরে অভিযোগপত্র দাখিল করেন। ১৭জনের স্বাক্ষ্য শেষে আজ মঙ্গলবার বিচারক এ রায় দেন। ১১ হত্যার দায়ে অভিযুক্ত এই খুনী বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আছে। তার বিরুদ্ধে দায়েরকৃত ৯টি মামলার একটির রায় হয়েছে আজ। এর আগে অপর একটি মামলায় তাকে ফাঁসির আদেশ দেয়া হয়। চট্টগ্রামে অপর একটি মামলা তাকে খালাস দেয়া হয়। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর হাবিবুল ইসলাম তালুকদার ও এপিপি জসিম উদ্দিন ভূঁইয়াচাঁদপুরের মদনা গ্রামের ছিঁচকে চোর রসু খান ভালবাসায় পরাস্ত হয়ে এক সময় সিরিয়ার কিলারে পরিণত হয়। ২০০৯ সালের ৭ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়ার পর এক এক করে তার লোমহর্ষক হত্যাকান্ডের চিত্র বেরিয়ে আসে। নিজের মুখে স্বীকার করে ১১ নারী হত্যার কথা। টার্গেট ছিল ১০১টি হত্যাকান্ড ঘটানোর। রসু যাদের হত্যা করেছে তারা প্রায় সবাই ছিল গার্মেন্টস কর্মী। কিন্তু পালতালুক গ্রামের পারভীন ছিলো ভিক্ষুক। তার পালিত একটি গরুর লোভে দুই সন্তানের জননী পারভীনকে হত্যা করা হয়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুরে সিরিয়াল কিলার রসু খাঁসহ ৩ জনের মৃত্যুদন্ড
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
