
করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে গতকাল বৃস্পতিবার সরকারি নির্দেশনা অনুযায়ী চাঁদপুর শহরে এবং চাঁদপুর- কুমিল্লা সড়কে সেনাবাহিনী-জেলা পুলিশ ও ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে যৌথ সাড়াঁশি অভিযান চালানো হয়েছে ।
এদিন বিভিন্নস্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় । পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান পিপিএম এর নির্দেশে সকাল ১০ থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন ইউনিয়নে অযথা ঘুরাফেরা ও মোটর জানের উপর গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) অভিযান করেন মোট ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় ৮৭ টি সিএনজি ও অটোবাইক জব্দ করা হয় । চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে শহরের বাবুর হাট এলাকায় চেক পোস্ট বসানো হয়। পুলিশ পরিদর্শক তদন্ত এর সহায়তায় ফোর্স ও ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে মিশন রোড এলাকায় ৫ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয। ২ টি মোটর সাইকেলকে ৫০০+৫০০ টাকা করে, ৩জন মানুষ অযথা ঘুরাফেরা করায় ৫০+২০০+১০০ টাকা জরিমানা করা হয়। মোট জরিমান ১৩৫০/- টাকা।
অপর এক অভিযানে এস আই মোবারক হোসেন এর সহায়তায় ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে মহামায়া রামপুর এলাকায় ৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় দোকানে ১০০০/- টাকা, ০১ টি কনফেকশনারী দোকানে ৫০০/- টাকা, ০২ জন মানুষ অযথা ঘুরাফেরা করায় ৪০০/- টাকা জরিমানা করা হয়। মোট জরিমানা ১৯০০/- টাকা।
অন্যদিকে এসআই তৌফিক আফসার এর সহায়তায় ম্যাজিস্ট্রেট বালিয়া, চান্দ্রা এলাকায় ০৩ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। ০৩ জন মানুষ অযথা ঘুরাফেরা করা হয় ৬০০/- টাকা জরিমানা করা হয়। এ এস আই আবুল কালাম এর সহায়তায় ম্যাজিস্ট্রেট বিষ্ণুপুর এলাকায় ০২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে। ০২ জন মানুষ অযথা ঘুরাফেরা করায় ২০০/- টাকা জরিমানা করা হয়। সর্বমোট মোবাইলকোর্ট পরিচালনার সংখ্যা: ১৪
জরিমানার পরিমানঃ ৪০৫০/- টাকা। এছাড়াও নতুন বাজার পুলিশ ফাঁড়ি ০৬ টি সিএনজি ও ৫ টি অটোবাইক, মোট ১১ টি আটক পূর্বক ফাঁড়িতে রাখা হয়। সদর থানা চেকপোস্ট টিম ও সদর ট্রাফিকের যৌথ অভিযানে ৮৭ টি সিএনজি ও অটোবাইক এবং ব্যাটারি চালিত রিক্সা আটক পূর্বক পুলিশ লাইনে রাখা হয়।
