
স্টাফ রিপোর্টার: ॥
চাঁদপুর শহরের পুরানবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরনের ৪ দিন পর কক্সবাজার আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। থানায় দায়েরকৃত অপহরন মামলার প্রধান আসামি মিরাজ পাটওয়ারীকে গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার আবাসিক হোটেল থেকে আটক করে পুলিশ মডেল থানায় নিয়ে আসে। শুক্রবার আটক আসামিকে আদালতে প্রেরন করলে তার জামিন করে জেলা কারাগারে প্রেরন করে। মামলার তদন্তকারি কর্মকর্তা মডেল থানার এসআই জাকির হোসেন জানায়, মোবাইল টেকিংয়ের মাধ্যমে অপহরনকারি মিরাজ পাটওয়ারী অবস্থান নিশ্চত করা হয়। মিরাজ পাটওয়ারী তার ২ বন্ধুর সহযোগিতায় স্কুল ছাত্রীকে নিয়ে তুলে নিয়ে প্রথমে ঢাকা ডেমরা তার আত্বিয়ের বাসায় গিয়ে উঠে। সেখানে ১ দিন থেকে পরদিন চট্রগ্রাম এসে পরে কক্সবাজার আবাসিক হোটেল উঠে। খরচ যোগাতে বিকাশে টাকা নেওয়ার পর সেই সূত্র ধরে তাকে আটক করে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত সোমবার প্রতিদিনের ন্যায় ১০ম শ্রেণির ছাত্রী বিদ্যালয়ে যায়। দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি আসার পথে শহরের বঙ্গবন্ধু সড়কের মিজান পাটওয়ারীর ছেলে রায়হান পাটওয়ারীর সহযোগীতায়, পুরাণবাজার ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র আঃ মোতালেব পাটওয়ারী ওরপে মিরাজ পাটওয়ারী, তার ২ জন বন্ধুসহ ১০ম শ্রেণির ছাত্রীকে জোড়পুর্বক সিএনজি অটো রিক্সায় উঠিয়ে নিয়ে যায়। তাৎক্ষনিক ছাত্রীর অভিভাবক খবর পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে অপহৃতার পিতা হারুনুর রশিদ অপহরনের অভিযোগ এনে চাঁদপুর মডেল থানায় ৩ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছে। মডেল থানার এসআই জাকির হোসেন এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে অপহরণকারী মিরাজ পাটওয়ারীর পিতা হুমায়ুন কবির পাটওয়ারী (৫৫) ও তার বন্ধু বঙ্গবন্ধু সড়কের তেল ব্যবসায়ি মিজান পাটওয়ারীর ছেলে রায়হান পাটওয়ারী (২২) আটক করেছে। আটক রায়হানের তথ্যমতে চাঁদপুর মডেল থানায় এসআই জাকির হোসেন ছাত্রী অপহরনের ৪ দিন পর কক্সবাজার আবাসিক হোটেল থেকে উদ্ধার করে ।
