
মিজান লিটন,
জেলার হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী রাজিব (২২) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ মিঠানিয়া ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ী কুমিল্লা জেলার হোমনা উপজেলার শ্যামনগর গ্রামের মো. আনোয়ার হোসেনের বড় ছেলে। নিহত রাজিবের বাবা মো. আনোয়ার হোসেন জানান, রাজিবেই পরিবারের ভরণ-পোষণ চালায়। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, কুমিল্লার চান্দিনা থেকে ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-৫১১৪) যোগে মাছ নিয়ে ঢাকাগামী অন্য একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ ও দূর্ঘটনা কবলিত ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। অন্য ট্রাকটি পালিয়ে গেছে। এ দুর্ঘটনায় রাজিরের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
