
চাঁদপুর: প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত, সমগ্র দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি চাল বিক্রি কার্যক্রম শুরুর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার ও চান্দ্রা চৌরাস্তায় চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী।
উপস্থিত ছিলেন, চান্দ্রা বাজারের ডিলার মোঃ স্বপন পাটোয়ারী, ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জব্বার হোসেন পাটওয়ারী, একই সময়ে চান্দ্রা চৌরাস্তার ডিলার মোঃ ইব্রাহিম হোসেন (ইবু) পরিচালনায় ও খাদ্য পরিদর্শক চন্দ্রনাত দাশের উপস্থিতিতে ১০ টাকা কেজি মূল্যের চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এইদিন ৩৯ জন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা দরে ৩০ কেজি করে চাউল বিক্রি করেন সংশ্লিষ্ট দু’টি প্রতিষ্ঠান।
ফম/এমএমএ/
