রফিকুল ইসলাম বাবু ॥
বাংলাদেশ নৌ-যান শ্রমিক সংগ্রাম পরিষদ এর উদ্যোগে ১৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ সোমবার থেকে অয়েল ট্যাঙ্কার ব্যতিত সকল নৌ-যান শ্রমিকরা বিরতিহীন কর্মবিরতীর পালন করছে। সারাদেশের ন্যায় চাঁদপুরেও রাত থেকে কর্মবিরতী চলছে। যাত্রীদের চরণ দুর্ভোগ পোহাতে হচ্ছে। হঠাৎ করে লঞ্চ চলাচল বন্ধ করায় যাত্রীরা লঞ্চঘাটে এসে ফিরে যেতে দেখা যায়। এনিয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, মালিক ও শ্রমিকদের সমস্যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীরা।
শ্রমিকরা জানান, নৌ শ্রমিকদের সর্বনিম্ন ১০ হাজার টাকা মজুরী, পাইপ লাইনের মাধ্যমে তেল সর্ববরাহ বন্ধ করতে হবে, নৌ পথে অবৈধ চাঁদাবাজি বন্ধ করতে হবে, নৌ পথে অবৈধ মার্কিং বন্ধ করতে হবে, নদী পথকে স্বাভাবিক রাখতে ড্রেজিং করতে হবে, নৌ আদালতের হয়রানি বন্ধ করতে হবে, প্রত্যেক নদী বন্দরে নৌ আদালত স্থাপন করতে হবে, নৌ শ্রমিকদের বোনাস চাকুরীকালীন চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
