শাহরিয়ার খাঁন কৌশিক ॥ ঈদকে সামনে রেখে জাল টাকা ব্যবসায়িরা সক্রীয় হয়ে উঠেছে। গরুর হাটে ও বিভিন্ন মার্কেট গুলো ট্রার্গেট করে জাল টাকা ব্যবসায়িরা বিভিন্ন জেলা থেকে এসে চাঁদপুরে এসে অবস্থান নেয়।
ঈদের পূর্বেই চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশ্যে মডেল থানা পুলিশ এই জাল টাকা ব্যবসায়িদের আটক করতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
আবশেষে চাঁদপুর শহরের ষোলঘর এলাকা থেকে জাল এক লক্ষ ৩০ হাজার টাকাসহ মো. ইকবাল হোসেন (২৯) নামে যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ আগষ্ট) ভেরে মডেল থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে ষোলঘর সোবহানের বাড়ীর সামনে থেকে এক লক্ষ ৩০ হাজার জাল টাকাসহ হাতে নাতে তাকে আটক করেন।
আটক ইকবাল হোসেন ভোলা জেলার শশী ভূষন থানার ৮নম্বর চর কলমী গ্রামের মিন্টু ডাক্তারের বাড়ীর মুকবুল আহাম্মদ এর ছেলে। বতর্মানে সে ঘটনাস্থল এলাকার সোবহানের বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে থাকেন।
