
শওকত আলী ঃ
চাঁদপুরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা সহ বাবুল মৃধা (৩৮) নামক এক ব্যক্তিকে আটক করেছে। অভিযানটি চালানো হয় সোমবার বিকেল ৫টায় চাঁদপুর কুমিল্লা মহা সড়কের বানিয়াচৌ এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁদপুর ডিবি পুলিশের উপ- পরিদর্শক মোঃ আহসানুজ্জামান লাবু। পুলিশ সুপার শামছুন নাহারের নির্দেশে, গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তারা কালিয়াপাড়া বানিয়াচৌ এলাকায়বোগদাদ এক্সপ্রেসের একটি বাসে অভিযান চালিয়ে পটুয়াখালী জেলার কলাপাড়া খাপড়া ভাঙ্গা এলাকার মৃত তাজেম মৃধার ছেলে বাবুল মৃধাকে ২৮ কেজি গাজাসহ আটক করতে সক্ষম হয়। বাবুল গাজাগুলো কুমিল্লার সুয়াপড়া থেকে ক্রয় করে বাসযোগে এসে ঢাকা নিয়ে যাওয়ার উদ্দেশে আসছিল। এ অভিযান নেতৃত্ব দেন উপ-পরিদর্শক আহসানুজ্জামান লাবু। তার সাথে সহযোগিতা করেন মোঃ ফিরোজ আলম ও সঙ্গীয় ফোর্স। এব্যাপারে শাহরাস্তি থানায় মাদক বিরোধী অপরাধে ফিরোজ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
