চাঁদপুর মেঘনা নদীর লগ্গী মারার চর থেকে চরভৈরবী পর্যন্ত মা ইলিশ নিধনের দায়ে আটক ২৮ জেলেকে ১মাস ও ১ বছর করে পৃথক ভাবে কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া লর্গিমারার চরে ইলিশ মাছ ও বরফ মজুদ করে রাখার খবর পেয়ে রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মোঃ রাশেদ নৌ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনারস্থলে অভিযান চালায়। অভিযানকালে চরে লুকিয়ে মজুদ করে রাখা ৪৫ কেইন বরফ ,৪০ কেজি মা ইলিশ ও ১৭ বস্তা লবন জব্দ করে।
রোববার (০৪ অক্টোবর) দুপুর ১২টায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এবং নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে এই এসব দন্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মো. রাশেদ।
১ মাসের দন্ডপ্রাপ্তরা হচ্ছেন: মো. ইব্রাহীম, শাহ আলম, মো. শাহ আলম শেখ, রাজিব, আল-আমিন, মোহম্মদ, মো. মানিক, মো. জাহিরুল ইসলাম, আঃ রহমান। ১ বছর কারাদন্ড প্রাপ্তরা হচ্ছেন: রেজাউল, ইউছুফ আলী, ফালগুন দর্জি, নুর আলম, ইমরান খান, মোতালেব মোল্লা, ইলিয়াছ, আক্কাছ আলী, আল-আমিন, মনির হোসেন, মো. সফি, দেলোয়ার, সানাউল্যাহ, মনির বেপারী, আকাশ, মামুন মিজি, মো. হোসেন, মোক্তার হোসেন ও কানা মিয়া। জব্দকৃত ইলিশ মাছ কাল্ডস্টোরেজে জেলা প্রশাসকের নির্দেশে সংরক্ষন রাখা হয়।
নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, ১মাস কারাদন্ড প্রাপ্তদের আটক করে কোস্টগার্ড এবং ১বছর দন্ডপ্রাপ্তদের আটক করে নৌ-পুলিশ। আটকদের বাড়ী চাঁদপুর সদর উপজেলা, শরীয়তপুর জেলার সখিপুর ও হাইমচর উপজেলায়। এদের সকলকে কারাগারে পাঠানো হয়েছে।

