
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুরের শাহরাস্তি ও মতলব দক্ষিন উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ ৫, বিএনপি ১ ও স্বতন্ত্র প্রার্থী ২জন বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।
আর বাকী ২ ইউনিয়নের মধ্যে শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী সেলিম পাটওয়ারী লিটন ৮শ’ ভোটে এগিয়ে রয়েছেন এবং ১ কেন্দ্র স্থগিত রয়েছে। একই উপজেলার চিতষী পূর্ব ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আবু ইউসুফ পাটওয়ারী এগিয়ে রয়েছেন। ১ কেন্দ্র স্থগিত থাকার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি।
শনিবার (৭ মে) রাত ৯টায় শাহরাস্তি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিশাত পারভীন ও মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা এম.এ.আজিজ এসব তথ্য জানান।
বিজয়ীরা হচ্ছেন: শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আবু হানিফ, সুচীপাড়া উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের মোস্তফা কামাল মজুমদার, সুচীপাড়া দক্ষিন ইউনিয়নের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) আঃ রশিদ, চিতষী পশ্চিম ইউনিয়নের বিএনপির জোবায়ের কবির বাহাদুর।
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে আওয়ামীলীগের মিজানুর রহমান সেলিম, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে আঃ সালাম মৃধা, উপাদি উত্তর ইউনিয়নে আওয়ামীলীগের শহীদ উল্যাহ প্রধানিয়া ও উপাদি দক্ষিন ইউনিয়নে মো. গোলাম মোস্তফা।
