
চাঁদপুর: চাঁদপুরে ষষ্ঠ অসহায়, দুস্থ ও কর্মহীন ৫শ’ পরিবারের মাঝে ৭ কেজি করে চাল (ত্রাণ) বিতরণ করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পেশা শ্রেনীর ৩ হাজার পরিবারকে ত্রান দেয়া হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে চাঁদপুর স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রান অসহায় লোকদের হাতে তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকে যে ত্রান সামগ্রী পাচ্ছেন তা প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী সবসময় আপনাদের কথা চিন্তা করেন। কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী এবং জনগণের কোন অংশ সুবিধাবঞ্চিত অবস্থায় আছে, কষ্ট আছে, তাদেরকেই বিবেচনা করেন প্রধানমন্ত্রী। কোন কিছুই তাঁর দৃষ্টি এড়ায় না। তিনি আপনাদের কথা চিন্তা করেছেন, ভেবেছেন এবং ত্রান পৌঁছে দেয়ার জন্যে আমাদের দায়িত্ব দিয়েছেন। ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান মানিক, এ আর এম জাহিদ হাসান ও সাংবাদিকবৃন্দ।
ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ। অক্লান্ত পরিশ্রমের জন্য জেলা প্রশাসক স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করেন ও ধন্যবাদ জানান।
ত্রাণ প্রাপ্তদের মধ্যে চাঁদপুর জেলা প্রশাসনের হটলাইনে ও অসহায় রোকদের মধ্যে ৮৩ জন এবং হরিজন সম্প্রদায়ের ৪১৭ জনসহ মোট ৫০০ জন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/
