
প্রতিনিধি চাঁদপরে ৫শত পিচ ইয়াবা সহ সাগর (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কচুয়া খাজুরিয়া গ্রামে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে ডিবির এএসআই আহসানুজ্জামান লাভু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় বোগদাদ বাস তল্লাশী চালিয়ে ৫০০ পিছ ইয়াবা সহ সাগরকে হাতেনাতে আটক করে ডিবি অফিসে নিয়ে আসে। আটককৃত সাগর নাজির পাড়ার এলাকায় বাসিন্ধা। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটক সাগর ইয়াবা কুমিল্লা থেকে ক্রয় করে এনে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর শহরে আসছিলো। এসময় ডিবি পুলিশ তাকে দেখে সন্দেহ করলে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে তার পকেট থেকে ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে। তার বিরুদ্ধে চাঁদপুর ডিবি পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার আটকৃত মাদক ব্যবসায়ী সাগরকে আদালতে প্রেরন করবে।
