
চাঁদপুর সংবাদদাতা: চাঁদপুরে ডিভি ও র্যাব পরিচয় দিয়ে লঞ্চ যাত্রীর কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনতাইর চেষ্টার ঘটনায় পুলিশ মো: খুলনা আলাউদ্দিন ও রিয়াদ বেপারী নামে ২ জন ভুয়া ডিভি ও র্যাব পরিচয় দানকারী যুবককে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চাঁদপুর নৌ-টার্মিনাল এলাকা থেকে এদেরকে আটক করে মডেল থানার উপ-পরিদর্শক আনিছুর রহমানও সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় লঞ্চ যাত্রী মহসিন গাজী ও সবুজ খান নামে ২ জন পৃথকভাবে গতকাল বৃহস্পতিবার রাতেই চাঁদপুর মডেল থানায় ২টি অভিযোগ করেছে বলে পুলিশ সূত্রে জানান যায়।
ঘটনার বিবরনে জানা যায়, লঞ্চ যাত্রী চাঁদপুর জেলার হাইমচর এলাকার মহসীন গাজী গত রবিবার রাত ১০টায় ঢাকা থেকে চাঁদপুরে আসে। এ সময় ডিভি ও র্যাব পরিচয়দানকারী ২ যুবক আলাউদ্দিন ও রিয়াদ বেপারী তাকে প্রত্যক্ষ করে তার পিছু নেয়। মহসিন তাৎক্ষনিক তাদের গতিবিধি বুঝতে পেরে লঞ্চ ঘাটের বরিশাল হোটেলে ডুকে পড়ে এবং দোকানের (সাবেক সেনা সদস্য) মালিক ইউনুছ মিয়া নিকট কান্না কাটি করে ৫০হাজার টাকা ও মোবাইল সেট জমা রেখে বসে থাকে তার মামা ফারুকের অপেক্ষায়। এরই মধ্যে ডিবি ও র্যাব পরিচয়দানকারীরা মহসিনকে বরিশাল হোটেল থেকে জোরপূর্বক বের করে তার শরীর তল্লাশী চালায় এবং তাকে বেধম ভাবে প্রহার করে। এ পর্যায়ে ৫০ হাজার টাকা ও মোবাইল সেট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এ সময় এলাকার প্রতিবাদী যুবক সবুজ খান, ইউনুছ মিয়াসহ অনেকে প্রতিবাদ করে ও নৌ-পুলিশকে খবর দিলে ভুয়া ডিবি ও র্যাব পরিচয়কারীরা যুবকরা হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার শিকার মহসিন গাজী তাৎক্ষনিক নৌ-পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরবর্তীতে এলাকাবাসী বৃহস্পতিবার রাতে ভুয়া ডিবি ও র্যাব সদস্য পরিচয়দানকারী খুলনার এরশাদ সিকদারের সহযোগী আব্দুর হাকিমের ছেলে খুলনা আলাউদ্দিনকে তাদের গোপন আস্তানা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ খুলনা আলাউদ্দিনের স্বীকার উক্তি মোতাবেক অভিযান চালিয়ে নিশি বিল্ডিং চোকদার কান্দি থেকে ঘটনার মূল হোতা প্রবাসী নাছির বেপারীর ছেলে রিয়াদ বেপারী(২৫) কে আটক করে চাঁদপুর মডেল থানায় নিয়ে যায়। এ ব্যাপারে আটককৃতরা ছাড়া ও সুমন বেপারী, রাসেল বেপারীর বিরুদ্বে মডেল অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, নৌ-টামিনাল ও এ এলাকার এক শ্রেনীর যুবক নিজেদেরকে ডিবি- র্যাব ও ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে লঞ্চ যাত্রীদের এ ভাবে হয়রানি করে সর্বস্ব লুটে নিয়ে যাচেছ দীর্ঘ দিন যাবত। এদের ভয়ে এ এলাকায় কেহ কথা বলার সাহস পাচ্ছেনা। উল্লেখ্য, আটককৃতদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ঐ এলাকার ছাত্রলীগ নামধারী ইয়াবা ও বিভিন্ন মাদক বিক্রির সাথে জড়িত এক শ্রেণির অসাধু যুবক আটককৃতদেরকে সরকার দলীয় সমর্থক বলে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর চেষ্টা চালাচ্ছে বলে চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়। নৌ-টার্মিনাল এলাকায় যে সকল যুবক নেশা জাতীয় দ্রব্য বিক্রি ও সেবন করে যাচ্ছে, তাদেরকে নিয়মিতভাবে নিয়ন্ত্রণ করছেন জনৈক ছাত্রলীগ নেতা নামধারী একজন যুবক। সে ঐ এলাকায় একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও অপরাধীদেরকে আইনের ফাঁক দিয়ে নিজে গদফাদার সেজে অর্থ ব্যয় করে ছাড়িয়ে নিয়ে পুনরায় এসব অপরাধ মূলক কাজে লিপ্ত করে নিজেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জরুরী প্রদক্ষেপ গ্রহন করা প্রয়োজন হয়ে পড়েছে।
শিরোনাম:
শুক্রবার , ১৫ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
