
চাঁদপুরে নতুন করে ৩জন করোনা আক্রান্ত হয়েছে। গতকাল ৬৬টি রিপোর্ট প্রকাশিত হয়। এতে ৩ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৬৩ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭শ’ ৬জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫শ’ ৮১জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে এ তথ্য পাওয়া যায়।
সূত্র থেকে আরো জানা যায়, গতকাল ১৩ জানুয়ারি বুধবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৬৬টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়। প্রকাশিত করোনা স্যাম্পলগুলো গত ১২ জানুয়ারি মঙ্গলবার সংগৃহীত। আক্রান্তদের সকলেই চাঁদপুর সদর উপজেলার বাসিন্দা।
চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৮৫ জনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বাদবাকি ৪০জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
