স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকার চিহ্নিত গাঁজা কারবারি ও ৬ মামলার আসামি শাহজাহান গাজীকে ৩৫ পিচ ইয়াবা মাদকসহ গ্রেফতার করেছে পুরাণবাজার ফাঁড়ি পুলিশ।তাকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বহরিয়া বাজার পূর্ব উত্তর কোনা শ্রীরামপুর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করেন এসআই জাহাঙ্গীর, পলাশ বড়ুয়া,এএসআই মজিবুরসহ সঙ্গিয় পুলিশ ফোর্স। আটক শাহজাহান গাজী শ্রীরামপুর গ্রামের মৃত হাকিম আলী গাজীর ছেলে।
এ আটকের বিষয়ে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় চাঁদপুর মডেল থানায় প্রেস ব্রিফিং করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার(চাঁদপুর সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী মিডিয়া কর্মিদের জানান, আটক আসামী শাহজাহান গাজী দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি করে আসছে।তার বিরুদ্ধে থানায় মোট ৬ টি মামলা রয়েছে।এর মধ্যে ৩ টি মাদক,১ টি বিষ্ফোরক,১টি মারামারি ও ১ টি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।যার মধ্যে ওয়ারেন্ট রয়েছে ৩টি মামলার।যার প্রেক্ষিতে এলাকাবাসীর সহযোগিতায় আমাদের ফাঁড়ি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে।
এএসপি সার্কেল বলেন,
আমাদের মাদক বিরোধী অভিযান চলমান রয়ছে।অপরাধ করে বা কারো নামে মামলা থাকলে সে খুব বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। এই জেলার পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যেভাবে সোচ্চার। হয় মাদক থাকবে, না হয় পুলিশ থাকবে।পরিস্থতি এখন এমনই হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হারুনুর রশীদের পরিচালনায় এ সময় পুলিশ কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ আবদুর রব,উপ-পরিদর্শক অনুপ চক্রবর্তী, সহকারী উপ-পরিদর্শক মিসকাত বড়ুয়া, সৈকত দাসগুপ্তসহ পুরানবাজার পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা।
শিরোনাম:
সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
