
শওকত আলী :
চাঁদপুর ও হাইমচরে পৃথক অভিযান চালিয়ে জেলা টাস্কফোর্স ৮ জেলেকে আটক করেছে। এ ছাড়া ৮৮ হাজার মিটার কারেন্ট জাল,২টি ইঞ্জিন চালিত নৌকা,২শ”টি বড়শি ও ৩০ কেজি জাটকা আটক করেছে।
সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের অপরাধে ৮ জেলেকে ২ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। চাঁদপুরের হাইমচর এলাকার মেঘনা নদী থেকে শুক্রবার দুপুরে জেলেদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে আটক জেলেদের প্রত্যেককে দুই বছর করে কারাদন্ড প্রদান করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আবু হাসনাত মো. মইনুদ্দিন । কারাদন্ড প্রাপ্ত ৮ জেলে হলেন , তোফায়েল আহমেদ , কামাল মাঝি , শহীদ মোল্লা, ফজলু হাজারী , সুমন মাঝি, সুমন মাঝি , আলী হোসেন ও আনোয়ার ব্যাপারী
হাইমচর থানাসূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে নীল কমল পুলিশ ফাঁড়ির পুলিশ হাইমচরের মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধ আইন অমান্য করে জাটকা শিকারের অপরাধে ৮ জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি জাটকা ও ৬০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করে।
। চাঁদপুর নৌ-পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ হাজার মিটার কারেন্ট জাল,২টি ইঞ্জিন চালিত নৌকা,২শ”টি বড়শি ও ১০ কেজি জাটকা আটক করেছে,বলে নৌ-ফাঁড়ি ইনচার্জ এস আই মো: শহীদুল ইসলাম জানান।
