
মিজানুর রহমান রানা
চাঁদপুর অঙ্গীকার ক্রীড়া চক্রের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন দিলীপ কুমার ঘোষ এম জে এফ বলেছেন, আমাদের অনেকের সাধ আছে সাধ্য নেই। আমরা আমাদের সীমিত পরিসরে অঙ্গীকার ক্রীড়াচক্রের বর্ণিল আয়োজনে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাকে স্বাগত ও অভিনন্দন জানাই। অঙ্গীকার ক্রীড়া চক্র আজকে চাঁদপুরের গুণীজনদের সম্মানীত করে তারা নিজেরাও গৌরবান্বিত হয়েছে বলে আমি মনে করি। কারণ সম্মানীত মানুষরাই অপরকে সম্মান করতে পারে। অঙ্গীকার ক্রীড়া চক্র নিজেরা সম্মানজনক অবস্থানে রয়েছে বিধায় তারা সমাজের গুণীজনদের সম্মাননা করে একটি অনন্য বৈশিষ্ট্যে রূপায়িত হয়েছে। তারা চাঁদপুরে শুধু ক্রীড়া েেত্রই নয় মেধাবী ছাত্র-ছাত্রীদের মেধা
বিকাশের সুযোগ দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সহায়তা করছে অঙ্গীকার ক্রীড়া চক্র। আপনারা ছেলেমেয়েদের মধ্যে খেলার প্রসার ঘটিয়ে ছেলেমেয়েদের নিয়ে টীম ম্যানেজমেন্ট তৈরি করুন। তিনি আরো বলেন, আপনারা আমাদের যে সম্মাননা দিয়েছেন তাতে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। চাঁদপুরের প্রতিভাগুলোতে আপনারা যেভাবে তুলে ধরেছেন এবং আমার অবর্তমানে চাঁদপুরের সংবাদপত্রগুলো যেভাবে আমাকে মানুষের সামনে তুলে ধরেছে সেজন্যে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের মধ্যেই থাকতে চাই সব সময়, আপনাদের পাশে থেকে জীবনকে অতিবাহিত করতে পারলেই আমি সার্থক হবো বলে মনে করি।
শনিবার জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, দৈনিক ইলশেপাড়ের ভারপ্রাপ্ত সম্পাদক বিএম হান্নান, মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটোয়ারী, চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ, চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশিদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক সাবিত্রী রাণী ঘোষ, বিশিষ্ট নাট্যকার ও নাট্যাভিনেতা আক্রাম খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২১ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
