স্টাফ রিপোর্টারঃ- চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ক্লাশ উদ্বোধন
দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ জুলাই রোববার সকাল ১১টায় কলেজের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের টিচার ইনচার্জ মোঃ মুকবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ও উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক, কাজী মুরাদ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন, ইংরেজি বিভাগের অধ্যাপক আঃ গফুর ভূইয়া, প্রভাষক হাফেজ মোঃ মোস্তফা, রসায়ন বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান পাটওয়ারি, হিসাব বিজ্ঞানন বিভাগের ইব্রাহীম আল আজাদ, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আঃ কাদের খান প্রমূখ উপস্হিত ছিলেন প্রভাষক মোঃ শাহ আলম, জাকির হোসেন, আবদুর রহমান, আরিফ উল্যাহ্, আব্দুল্লাহ আল মামুন, হানিফ মোল্লা প্রমূখ।
অনুষ্ঠানে নবীনদের শিক্ষা জীবনের সফলতা কামনা করে রাব্বুল আলামিনের কাছে দোয়া এবং মুনাজাত করা হয়। অন্যান্য শিক্ষকগন, অভিবাবকবৃন্দ এবং একাদশ শ্রেণির নবীন সকল ছাত্র-ছাত্রী এ সময় উপস্হিত ছিলেন।
