রফিকুল ইসলাম বাবু ॥ চাঁদপুর শহরের পুলিশের শারাসি অভিযান চালিয়ে কাঁচা কলোনী এলাকা থেকে বহু আলোচিত সেই মাদক স¤্রাট হালিম ছৈয়ালের ছেলে জামাল ছৈয়ালকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার এ.এস.পি চাঁদপুর সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে কাঁচা কলোনীতে অভিযান চালিয়ে জামাল ছৈয়ালকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। জামাল ছৈয়াল দীর্ঘদিন ধরে কাচা কলোনী সহ শহরর বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলের ডিলার হিসেবে মাদক পাচার ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। জাহেদ পারভেজ চৌধুরী নিশি বিল্ডিং এলাকার অবৈধ দোকান উচ্ছেদ করে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। প্রথমে তিনি এই এলাকার পারভেজের বাসায় হানা দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা পারভেজ তার পরিবারের লোকজন নিয়ে পালিয়ে যায়। পরে কাচা কলোনীর জামাল ছৈয়ালের বাসায় অভিযান চালানো হয়। পুলিশ ছোট মাইকযোগে এলাকায় জামাল ছৈয়ালকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষণা দিলে জামাল ছৈয়াল ঘর থেকে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ততক্ষণে পুলিশ তার পুরো বাড়ি ঘিরে ফেলে। পুলিশ অভিযান চালিয়ে জামাল ছৈয়ালকে বাথরুমের পাশে লুকিয়ে থাকা অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। এ এসপি সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী এলাকার শত শত নারী পুরুষের সাথে মাদক বিক্রেতা জামাল ছৈয়ালের বিষয়ে কথা বলেন। তখন অনেকেই জামাল ছৈয়ালের ভয়ে মুখ খুলতে নারাজ ছিল। অভিযানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন, চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক নিরস্ত্র আব্দুর রব।
শিরোনাম:
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আরও সংবাদ
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
