শওকতআলী ॥
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবছরের ন্যায় এবছরও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও পৌরসভার যৌথ সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ ব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ বই মেলার আয়োজন করা হয়। গতকাল রবিবার রাত সারে ৭টায় ফিতা কেটে বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ নাছির উদ্দিন আহমেদ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তারের সভাপতিত্বে এবং জেলা কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহের পরিচালনায় অতিথি হিসেবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক সাংবাদিক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, বুধবা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার,অজয় কুমার ভৌমিক। এ মেলার আহবায়কের দায়িত্বে রয়েছেন,অতিরিক্ত জেলা প্রশাসক মো: শওকত ওসমান
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মেলার সদস্য সচিব- মো: শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শওকতআলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ, প্রমুখ। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুর ও স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য এ মেলায় ২৪টি স্টল অংশনেয়। স্টলগুলো হলো : চাঁদপুর পুলিশ স্টল, চাঁদপুর লিটল ম্যান ফোরাম, ইসলামিক ফাউন্ডেশন, জেলা সরকারি গণগ্রন্থাগার, পৌর পাঠাগার, সাহিত্য একাডেমী চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমী, বাংলাদেশ শিশু একাডেমী, ন্যাশনাল লাইব্রেরী, ভক্তিবেদান্ত বুক ট্র্যাস্ট, মোহাম্মদীয়া লাইব্রেরী, মাস্টার লাইব্রেরী, আল মদিনা লাইব্রেরী, দোয়া গঞ্জল বুক স্টল, ইউনিক বুকএন্ড স্টেশনারী, তাজমহল লাইব্রেরী,প্রফেসর লাইব্রেরী ও অযাচক আশ্রমের স্বামী স্বরুপানন্দ সাহিত্য রচনা-বিত্রয় কেন্দ্রসহ ২৪টি বিভিন্ন রকমের স্টল স্থান পেয়েছে ।
চার দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে। মেলা শেষ হবে ২১ ফেব্রুয়ারি বুধবাবার।
বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হবে। আজ ১৯ ফেব্রুয়ারি সোমবার নৃত্যধারা, সূরধ্বনি সঙ্গীত একাডেমি ও তারুণ্য সাংস্কৃতিক সংগঠন, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, উদয়ন সঙ্গীত বিদ্যালয় ও সপ্তসুর সঙ্গীত একডেমি মনোমুগ্ধকর সাংস্কৃতিক কর্মকান্ড পরিবেশন করবে।
