স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের কোটরাবাদ গ্রামে বাড়ির পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে ২২ জুন শুক্রবার দুপুরে দু’পক্ষের মধ্যে হামলা,পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে । এ ঘটনায় ৪ টি বসতঘর ব্যাপক ভাংচুর ও নিরীহ লোকজনসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলে দেলোয়ার হোসেন রাশেদ (৩৮),জাবেদ(১৮),মানিক খান(২৫),সাজ্জাদ৯১৮),শামীম(২০),বোরহান(১৬),রমজান(২২) ও নাছির খান। এদের মধ্যে জাবেদের অবস্থা আশঙ্কাজনক বলে ডিউটি ডাক্তার মিজানুর রহমান জানান। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়,কোটরাবাদ গ্রামের বেপারী বাড়ির বসু বেপারী ও তাঁর ছেলেদের সাথে ভাতিজা রাসেল ও রসুল বেপারীদের সম্পত্তিগত বিরোধ পূর্ব থেকেই চলে আসছিল। শুক্রবার সকালে বাড়ির পানি নিস্কাশনের পাইপ বসানো নিয়ে দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় বাড়ির লোকজন নিয়ে সলিশও বসা হয়। জুম্মার নামাজের পর দু’পক্ষই আত্মীয়-স্বজনসহ বহিরাগত লোক জড়ো করে। সালিশ বৈঠকের এক পর্যায় আবারো দু’পক্ষের মধ্যে ঝগড়া এবং হাতাহাতি হয়। এক পক্ষ আরেক পক্ষের লোকজন মনে করে ধারালো অ¯্র-লাঠি সোটা নিয়ে আক্রমণ শুরু করলে সংষর্ষ বেঁেধে যায়।
এলাকাবাসী জানায়, নিরীহ লোকজনের ওপর হামলা করতে দেখে এলাকার সাধারন মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায় সাধারন জনগন উত্তেজিত হয়ে মারামারি ও কুপাকুপির জন্য দায়ি বসু বেপারী,মমিন বেপারী,দেলু ও মৃত আহম্মদ উল্লাহ বেপারীর বসত ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করেন। তখন এলাকাবাসী মারামারিতে লিপ্ত দুই পক্ষকে এলাকা থাকতে পারবেনা বলে শ্লোগান দেয়।
এ দিকে হামলার শিকার মৃত আহম্মদ উল্লাহ বেপারীর জামাতা দেলোয়ার হোসেন রাশেদ জানান, বাড়ির ওপর দিয়ে প্রতিপক্ষরা যাতায়াত করে এবং মেয়েদের সাথে ইভটিজিং করতঃ আমার শ^শুড়ের জায়গার ওপর বাথরুমের পাইপ দিছে।সেটি সরাতে বলায় ক্ষিপ্ত হয়ে বশির উল্লাহ বেপারীর ছেলে মমিন,আলআমিন,মৃত আলম খানের ছেলে ইউনুছ খান গংরা আমার বসত ঘর ভাংচুর,পাকের ঘরে আগুন দিয়েছে এবং শশুড়ের ঘর কুপিয়েছে। অপরদিকে বশু বেপারীর ছেলে মমিন বেপারী জানায়,দেলু বাড়ির জামাই হয়ে বহিরাগত লোক এনে আমাদের লোকজনকে কুপিয়ে আহত করেছে।
ছবি ক্যাপশনঃ চাঁদপুর সদর কোটরাবাদ গ্রামে হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর।
শিরোনাম:
শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
