
স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্ত পীর হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদের কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে কাজের উদ্বোধন উপলক্ষে মিলাদ পরিচালনা করেন কিতাব উদ্দিন জামে মসজিদের খতিব মাও. মো. তাজুল ইসলাম। দোয়া ও মোনাজাত করেন বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের খতিব আলহাজ মাও. মো. তোয়াহা।
মিলাদ মাহফিলে অংশ নেয় মসজিদের প্রতিষ্ঠতা আলহাজ্ব আবুল হোসেন, আলহাজ মৌলভী আব্দুল খালেক মোয়াজ্জেম হুজুর, রামদাসদী বাইতুল আমিন জামে মসজিদের খতিব মাও. মুহাম্মদ আবদুর রহমান গাজী, গাজীরহাট জামে মসজিদের খতিব হাফেজ মো. দ্বীন ইসলাম, চাঁদপুর সদর কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন মৃধা, পীর হাজী শরিয়ত উল্লাহ (রহঃ) জামে মসজিদের উন্নয়ন কমিটির আহ্বায়ক হাজী আব্দুল লতিফ, রফিক উদ্দিন আহমেদ, ক্যাশিয়ার আবুল কালাম আজাদ (অভি), আনোয়ার হোসেন বাদশ খান, মো. মমিন দেওয়ান, হাফেজ দেওয়ান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের জেলা সভাপতি এম এ লতিফ, কর্ণার ডেভেলপারস্ এন্ড টুরিজম লিঃ এর চেয়ারম্যান আব্দুল আল মামুন, মসজিদ উন্নয়ন কমিটির সদস্য মো. মোহসিন চৌধুরী, আবু সাঈদ, মো. ইসমাইল গাজী, আব্দুল মতিন, মোরশেদ মুন্সি, মো. মোখতার আমেদ প্রমুখ।
উল্লেখ্য বাহাদুরপুর দরবার শরীফের পীর হাজী শরিয়ত উল্লাহ (রহঃ)-এর নামে মসজিদের নাম করন করে ৪ শতাংশ জমি ওয়াকফ করেন আলহাজ আবুল হোসেন, মসজিদের ৫ তলা ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিকতা শুরু করে এলাকাবাসী।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
