চাঁদপুরে মাসব্যাপী ক্রীড়া উৎসব শুরু হয়েছে। সোমবার রাতে চাঁদপুর ক্রীড়া সংস্থার আয়োজনে চাঁদপুর ক্লাব মাঠে লন টেনিসসহ ৪টি ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী ক্রীড়া উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। লন টেনিসে চাঁদপুর,লক্ষীপুর,ফেনী,নোয়াখালী,চট্রগ্রাম ও রাঙামাটি জেলার খেলোয়াররা অংশ নেন। এর আগে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো.মফিজুল ইসলাম,পুলিশ সুপার শামসুন্নাহার,চ্রট্্রগ্রাম বিভাগের কাস্টমস্ কমিশনার গোলাম কিবরিয়া,চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ,। মাসব্যাপী ক্রীড়া উৎসবে ¯œুকার,টেবিলটেনিস,কেরাম,দাবা,কাবাডি,ফুটবল,ক্রিকেট,সাঁতার,বাস্কেটবল,বেটমিন্টন,ভলিবলও এ্যাথলেটিসক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর এই উৎসব শেষ হবে।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৩ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

