শওকত আলী ॥
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্র পুনমিলনী উপলক্ষে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভিলিয়নে সভায় বক্তব্য রাখেন, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ নাছির উদ্দিন আহমেদ ও সদস্য সচিব অ্যাড. সেলিম আকবর।
সভায় নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী গণি মডেল উচ্চ বিদ্যালয় কাল শতবর্ষ উৎযাপন করবে। এই বিদ্যালয় থেকে পড়াশুনা করে অনেকে আজ সুপ্রতিষ্ঠিত হয়েছে। দেশের বড় বড় দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়টি লেখাপড়া-খেলাধুলায় সকল ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে। যদিও মাঝে কিছু সময় বিদ্যালয়ের রেজাল্টে কিছুটা ছন্দ পতন হয়। বর্তমানে গনি স্কুল আবার স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছে।
তিনি আরো বলেন, কাল আমাদের বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব সফলভাবে শেষ করার জন্যে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা একটি সুন্দর গুছালো অনুষ্ঠান করতে চাই, যেন আমাদের দেখে অন্যেরাও আগ্রহবোধ করেন। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিদ্যালয়ের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই। উৎসবকে ঘিরে যে প্রচার প্রচারণা হয়েছে তাতে বিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পেয়েছে। আমি যখন সুযোগ পেয়েছি তখন বিদ্যালয়ের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো।
তিনি বলেন, আমাদের এই অনুষ্ঠান কোন রাজনৈতিক অনুষ্ঠান নয়। আমাদের নির্ধারিক কার্ড ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই শুধু আমন্ত্রিত অতিথিরাই এখানে অংশগ্রহণের সুযোগ পাবে। এ অনুষ্ঠানকে সফল করতে আমাদের ২১টি উপ কমিটি গঠন করা হয়েছে। তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় এখন আমরা উৎসব উদযাপনের দাঁড় প্রান্তে দাড়িয়ে রয়েছি।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, প্রাক্তন ছাত্র বীর মুক্তিযুদ্ধা হানিফ পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সমপাদক ইকবাল পাটোয়ারী, রহিম বাদশা, সোহেল রুশদী ও প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ।
সংবাদ সম্মেলনে জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) এমপি। উদ্বোধন করবেন বিদ্যালয়ের সবচেয়ে বয়োবৃদ্ধ প্রাক্তন শিক্ষার্থী ডা. এম এ গফুর। পুনর্মিলনীতে ইতোমধ্যে সহ¯্রাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এই অনুষ্ঠানের ব্যয় বাবদ বাজেট ধরা হয়েছে অর্ধকোটি টাকা।
