শাহরিয়ার খাঁন কৌশিক।। চাঁদপুর সদর উপজেলার ১২ নং চাঁন্দ্রা ইউনিয়নে টেকনাফের ইয়াবা সম্রাটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে চাঁন্দ্রা মধ্য বাখরপুর ১ নং ওয়ার্ড জামাল গাজী বাড়িতে মডেল থানার এসআই আওলাদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করে।
আটককৃতরা হলেন, টেকনাফ জেলার হিল্লা পশ্চিম সাতগড়িয়াপাড়া নয়াপাড়ার মৃত কামাল হোসেনের ছেলে মাদক সম্রাট ফরিদ আলম(৩৫), তার স্ত্রী বুলবুল আক্তার(২৮) ও চাঁন্দ্রা মধ্য বাখরপুর ১ নং ওয়ার্ড মৃত হারুনুর রশিদ হারু গাজীর ছেলে জামাল গাজী(৩৪)।
পুলিশ মাদক সম্রাট ফরিদ আলম তার স্ত্রী বুলবুল আক্তারকে আটক করার সময় তাদের ৩ সন্তান সাথে ছিলো।
জানা যায়, টেকনাফের মাদক সম্রাট ফরিদ আলম তার স্ত্রী বুলবুল আক্তার কয়েক হাজার পিচ ইয়াবা চাঁদপুরে এনে চাঁন্দ্রা মধ্য বাখরপুর ১ নং ওয়ার্ড মৃত হারুনুর রশিদ হারু গাজীর ছেলে জামাল গাজীর কাছে বিক্রী করে। তারা ইয়াবার চালান নিয়ে বুধবার রাতে টেকনাফ থেকে চাঁদপুরে আসে।
চাঁন্দ্রার ইয়াবা সম্রাট ফরিদ আলমের বাড়িতে ইয়াবা বিক্রী করতে এসেছে এই খবর পুলিশ জানতে পেরে সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে টেকনাফ থেকে নিয়ে আসা ইয়াবাগুলো জামাল গাজী সড়িয়ে ফেলে। পরে পুলিশ তার ঘর তল্লাশী চালিয়ে ৫৪পিচ ইয়াবা জব্দ করে।
পুলিশ আটক টেকনাফের ফরিদ আলম তার স্ত্রী বুলবুল আক্তারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা কয়েক হাজার পিচ ইয়াবা চাঁদপুরে এনে ফরিদ আলমের কাছে বিক্রী করেছে বলে স্বীকার করে।
সেই ইয়াবাগুলো ফরিদ ২ মোটরসাইকেল আরহী মাদক ব্যবসায়ীর কাছে বিক্রী করেছে বলে তারা পুলিশকে জানিয়েছে বলে জানা যায়।
চাঁন্দ্রার এলাকাবাসী জানায়, টেকনাফ থেকে হাজার হাজার পিচ ইয়াবার চালান চাঁন্দ্রায় আসছে। চাঁন্দ্রার ইয়াবা সম্রাট সেলিম তার সহযোগী ফরিদ আলমের কাছে এই ইয়াবার চালান আসে। সেই ইয়াবা চাঁন্দ্রা থেকে বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে।
এদেরকে পুলিশ বেশ কয়েকবার আটক করার পরেও তারা জেল থেকে বেড়িয়ে এসে আবার ইয়াবা বিক্রী শুরু করে।
এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। এরা জাতির শত্রু সমাজের শত্রু। এদের কারনে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কোন ভাবেই এদের ছাড় দেওয়া উচিৎ হবে না।
এদিকে আটককৃতদের বৃহস্পতিবার বিকেলে আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগাড়ে প্রেরন করে।
