স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চাঁন্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকায় এম.এফ.বি ব্রিক ফিল্ডের মালিক পক্ষ শিশুদের দিয়ে কাঁচা ইট পরিবহন করছে। সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে বিদ্ধ আঙ্গুল দেখিয়ে শিশু শ্রম লঙ্গন করার অভিযোগ উঠেছে এম.এফ.বি ব্রিক ফিল্ডের মালিকের বিরুদ্ধে।
দির্ঘদিন যাবত এই ব্রিক ফিল্ডে শিশুদের দিয়ে কাঁচা ইট বাহির থেকে পরিবহন করে তুলার ভিতরে ডুকানো ও পাকা ইট তাদের নিজেদের গাড়িতে লোড আনলোড করছে।
যে সময়ে এই শিশুদের স্কুলে থাকার কথা ঠিক সেই সময়ে এই শিশুদের দিয়ে এই ব্রিক ফিল্ডে কাজ করানো হচ্ছে। তাদের সল্প পারিশ্রমিকের বিনিময়ে এভাবে ব্রিক ফিল্ডে কাজ করিয়ে লাভোবান হচ্ছে মালিক পক্ষ।
সরজমিনে গতকাল চাঁন্দ্রা ইউনিয়নের এম.এফ.বি ব্রিক ফিল্ডে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শিশু এই ব্রিক ফিল্ডে কাঁচা ও পাকা ইট লোড আনলোড করার কাজ করছে। এই ব্রিক ফিল্ডে কাঁচা ইট লোড করার জন্য খুলনা থেকে এক পরিবারের ৮ জন সহ ১২ জন লোক দলালের মাধ্যমে আসে। দালাল পূর্বেই লোডের লেবারের অগ্রিম টাকা ফিল্ডের মালিকের কাজ থেকে নিয়ে পালিয়ে যায়। এতে কাজের পারিশ্রমিক ঠিক মত না পেয়ে বিপাকে পরে যায় শ্রমিকরা। তারা কাজের টাকা না পাওয়ার কারনে ব্রিক ফিল্ড থেকে চলে যেতে চাইলে ফিল্ডের মালিকের বড় ভাই জাহাঙ্গীর বেপারি তার লোকজনদের দিয়ে শ্রমিকদের ধরে নিয়ে আসে। পরে তাদের পাহাড়ার রেখে ব্রিক ফিল্ডে লোড আনলোড করায় মালিক পক্ষ। খুলনা থেকে আসা ৮ বছরের শিশু লিমাকে নিয়ে তার মা বাবা ও ফুফু কাঁচা ইট লোড করতে এম.এফ.বি ব্রিক ফিল্ডে আসে। দালাল সর্দার তাদের রেখে পালিয়ে যাওয়ায় তাদের উপর কাজের চাপ পরে। এম.এফ.বি ব্রিক ফিল্ডের মালিক মমিন বেপারি ঢাকায় থাকার কারনে তার এই ব্রিক ফিল্ড দেখা শুনা ও তদারকি করেন তার বড় ভাই জাহাঙ্গীর বেপারি। জাহাঙ্গীর বেপারির ব্যাবহার ও আচার আচরন খারাপ হওয়ায় এবং শ্রমিকদের কাজ করিয়ে কম টাকা দেওয়ার কারনে এই ফিল্ডে কাজ করতে নারাজ শ্রমিকরা। তার পরেও জীবন জীবিকার তাগিদে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে শ্রমিকরা কাজ করছে।
খুলনা থেকে আসা সেই শিশু লিমাকে দিয়ে বাবা মা ও ফুফুর সাথে কাজ করানোর জন্য চাপ প্রয়োগ করে মালিক পক্ষ এমনটি অভিযোগ করেছেন সেখানে কাজে আশা শ্রমিকরা। শিশু লিমা তার ফুফুকে নিয়ে কাঁচা ইট ভ্যেন গাড়িতে উঠিয়ে সে গাড়িটি টেনে ইট ভাটার ভিতরে ডুকাচ্ছে। এতে শিশু লিমা সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে পরে। তার পরেও বাবা মা ও ফুফুর সাথে কাজ করতে হচ্ছে তার। ইট ভাটরা শ্রমিকরা জানায়, লোড আনলোডের শ্রমিক না পাওয়ার কারনে ফিল্ডের মালিকের বড় ভাই জাহাঙ্গীর বেপারি শিশুদের দিয়ে ইট লোড আনলোডের কাজ জোর পূর্বক করায়। এছাড়া তার দানব ট্রাকট্রার দিয়ে ব্রিক ফিল্ডে মাটি ও ইট পরিবহন করছে। সেই কাজে শিশু শ্রমিকদের লোড আনলোডের কাজ করাচ্ছে। তাদের মত চাঁদপুরে অনেক ব্রিক ফিল্ডে শিশু শ্রম লঙ্গন করে শিশুদের দিয়ে কাজ করানো হচ্ছে। এ যেন দেখার কেউ নেই। প্রশাসনের উচিৎ এদের বিবুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। যাতে করে এই দেশ থেকে শিশু শ্রম বন্ধ হয়। আর শিশুরা যাতে স্কুলে পরতে পারে এমটাই কামনা করছে সচেতন মহল।
শিরোনাম:
সোমবার , ৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
