রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের চান্দ্রা-ভাটিয়ালপুর সড়কের সাড়ে ৭ কি:মি: রাস্তার যাতায়াত ব্যবস্থা সম্পূর্ন ভেঙ্গে পরেছে । খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তিতে পরেছে এই অঞ্চলের যানবাহনসহ সাধারন মানুষ। সড়কটির বিভিন্ন স্থানে গর্তের কারনে ট্রাক দিনের পর দিন আটকে থেকে মালামাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। সম্প্রতি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়কের মেরামত কাজ সম্পন্ন করে পুরো বিলই নিয়ে গেছে ২টি ঠিকাদারি প্রতিষ্ঠান। হরিনা-ভাটিয়ালপুর সড়কটি যান চলাচলের অনেকটা অযোগ্য। সামান্য বৃষ্টিতেই পানি জমে কাঁদাজলে একাকার হয়ে যায় পুরো সড়ক। ছোট বড় অসংখ্য খানাখন্দ ও গর্তের সৃষ্টি হওয়ায় ঝ্ুঁকি নিয়ে চলছে যানবাহন। পরিবহন চালকরা বলছেন রাস্তার বেহাল দশার কারনে যানবাহন বিকলের পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি বিভিন্ন স্থানে গর্তের ফলে ছোট-বড় যানবাহনের চাকা গর্তে দিনের পর দিন আটকা পরে থেকে মালামাল ক্ষতি ও লোকসানের কথা জানালেন চালকরা। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এ রাস্তায় যে ধরনের প্রকল্প গ্রহন করা উচিত ছিল সেভাবে করা হয়নি। রাস্তার সাবগ্রেড স্তরে ভারবহন ক্ষমতা না থাকায় সারপ্রেসিং কাজ স্থায়ী হয় না। ক্ষতিগ্রস্থ সাড়ে ৭ কি;মি; সড়ক মেরামত বাবদ ২০১৫-১৬ অর্থ বছরে কাজ সম্পাদন শেষে মেসার্স এম.এম. এন্টারপ্রাইজ ও মেসার্স খায়ের এন্টারপ্রাইজকে পুরো বিলও প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কটি মেরামত কাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে বিভিন্ন স্থানে গর্ত ও যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ার কারন অনুসন্ধান করা একান্ত প্রয়োজন।
