স্টাফ রিপোর্টার ॥ ২রা সেপ্টেম্বর রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবে। চক্ষু শিবির উদ্বোধন করবেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। এতে চোখের সাধারণ রোগীদের চিকিৎসা ও আংশিক বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে পরীক্ষা করে নির্ধারণ করা হবে। হাসপাতালে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এবং চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান রোকন। তিনি জানান, চাঁদপুরজমিন হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এই ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামীতেও থাকবে।
শিরোনাম:
সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর জমিন হাসপাতালে চক্ষু শিবির
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
