মো. শিমুল হাছান:
চাঁদপুর জেলার সাহসিকতার পুরস্কার পেলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ও থানা পুলিশের ২ অফিসার। পুরস্কার প্রাপ্তরা হলেন এস আই নাছির উদ্দিন, এ এস আই মঞ্জুরুল ইসলাম, সোমবার দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ লাইন্স কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার তুলেদেন এসপি মাহাবুবুর রহমান পি পি এম বার।
গত আগস্ট মাসের দক্ষতা, সততা ও সাহসীকতা, মাদক, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে আইন শৃংঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশকে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহাবুবুর রহমান পি পি এম বার, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাজিগঞ্জ (সার্কেল) আফজাল হোসেন, কচুয়া সার্কেল শেখ রাছেল ও মতলব সার্কেল সহ জেলার অন্যান্য থানার অফিসার ইনচার্জ সহ প্রমুখ।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
