
স্টাফ রিপোর্টার:: চাঁদপুর শহরের পুরানবাজার হরিজন পল্লীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাস্টমীর পুজা- র্কীতন ও জাতীয় শোক দিবসের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার শ্রী কৃষ্ণের শুভ জন্মস্টমী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হরিজন পল্লীর শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে কিশোর,যুবক,যুবতীসহ সকল পর্যায়ের হরিজনরা এতে অংশ গ্রহন করেন। প্রতি বছরের ন্যায় পুরানবাজার হরিজন কলনীতে এ বছরও অত্যান্ত জাঁকজমক পূর্ন পরিবেশে ¯œাতন ধর্মালম্বী হরিজন সম্প্রাদায়ের নারী-পুরুষরা তাদের ধর্মীয় নেতা শ্রীকৃষ্ণের শুভজন্মাস্টমী পালন করেন। এছাড়া হরিজনরা তাদের মহাপুরুষ শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে ব্যাপক আলোকপাত করেন এবং এ উপলক্ষে সোমবার রাতে হরিজন পল্লীতে পুজা ও আরতি কীর্তন পালন করেন। এ কীর্তনে অংশ গ্রহন করেন,পুরানবাজার হরিজন পল্লীর হরিজন সম্প্রাদায়ের সকল ভক্তবৃন্দ। পুজা ও কীর্তন পরিচালনা করেন,পুরহিত খোকন গোস্বামী। এ অনুষ্টানের আয়োজন করেন,পুরানবাজার শিব মন্দির কমিটি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুরানবাজার হরিজন যুব ক্লাবের আয়োজনে ও চাঁদপুর জেলা পরিষদের ব্যাবস্থাপনায় মন্দির প্রাঙ্গনে ১৫ আগস্ট পালন উপলক্ষে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার শান্তির জন্য পুরানবাজার হরিজন সম্প্রাদায়ের লোকেরা প্রার্থনা সভা করে। এ সভায় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার শান্তি কামনা এবং দেশবাসীর মঙ্গল ও বর্তমান সরকারের দীর্ঘায়ু কামনা করে খোদার দরবারে প্রার্থনা করেন। প্রার্থনা সভা শেষে সকলের মাঝে প্রশাদ বিতরন করা হয়।
