
স্টাফ রিপোর্টার::
চাঁদপুর জেলা পরিষদের প্রথম নির্বাচিত পরিষদের ১শ, দিন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সন্মেলনে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওছমান গনি পাটওয়ারী বলেন, চাঁদপুর জেলা পরিষদকে বাংলাদেশের মডেল হিসাবে গড়ে তোলা হবে। এ পরিষদ ১শ, দিনে প্রায় সাড়ে ১১ কোটি টাকার প্রকল্প গ্রহন ও অনুমোদন লাভ করেছে। জেলাবাসীর সেবা ও উন্নয়ন বৃদ্ধিকল্পে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচিত চেয়ারম্যান। বৃস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে ১০০ দিন পুর্তি উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী সাংবাদিক সমাবেশ করেন। তিনি সমাবেশে সাংবাদিকদের জানান, গত ১শ, দিনে বর্তমান পরিষদের নিজস্ব তহবিল থেকে সেবা, কল্যান ও উন্নয়ন খাতে প্রায় ১০ কোটি টাকার প্রকল্প গ্রহন ও অনুমোদন লাভ করেছে। বিশেষ বরাদ্ধ পাওয়া গেছে আরো দেড় কোট টাকা। সে হিসেবে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ১১ লাখ টাকার প্রকল্প গৃহীত ও অনুমোদিত হয়েছে। কিন্ডারর্গাডেন, প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, কওমী মাদ্রাসা, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, শিল্পকলা ও সাহিত্য একাডেমী, সাংবাদিক সংগঠন, সামাজিক সংগঠন, মসজিদ,মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যানে এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী সাংবাদিক সমাবেশে আগামী ১শ, দিনের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন। পরিকল্পনা গুলো হচ্ছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধাগন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রদ্ধা ও চিরস্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃত, মুক্তিযোদ্ধভিত্তিক মিনি মিউজিয়াম ও লাইব্রেরী স্থাপনসহ জেলার যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নাই সেখানে শহীদ মিনান স্থাপন, প্রতিটি উপজেলা সদরে মুক্তিযুদ্ধের ভাস্কর্ষ নির্মান, শহীদ মুক্তিযোদ্ধা ও মরহুম মুক্তিযোদ্ধদের কবর সংরক্ষন এবং নামফলক স্থাপন করবেন। চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি মো: শরীফ চৌধুরীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রধান নির্বাহী প্রকৌশলী মো: আবদুল মান্নান, প্রেসক্লাব সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, শাহ মোহাম্মদ মাকসুদ,ইকবাল হোসেন পাটওয়ারী, ফারুক আহমেদ, মির্জা জাকির, শাহাদাত কোসেন শান্ত,আল-ইমরান শোভন,এম এ লতিফ ও মিজান লিটন প্রমুখ।
