
মতলব উত্তর প্রতিনিধি :
চাঁদপুর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খাঁনের পিতা মরহুম কুতুব উদ্দিন খাঁনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ শনিবার (৩১ডিসেম্বর) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফরাজীকান্দি মাদ্রাসা এতিমখানা, হাসিমপুর মাদ্রাসা এতিমখানা, সাড়ে পাঁচানী সিনিয়র মাদ্রাসা এতিমখানা ও এখলাছপুর ইব্রাহিম হুজুরের মাদ্রাসার আল-আরাবিয়া হাফিজিয়া মাদরাসা এতিমখানায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত হয়ে দোয়ায় অংশগ্রহণের জন্য মরহুমের ছেলে চাঁদপুর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিন খাঁন পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন। ২৮ডিসেম্বর (বুধবার) রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরের দিন বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে হাশিমপুর বকুলতলার মাঠে নামাজে জানাজা শেষে তার মরদেহ নয়াকান্দি বকুলতলা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
শিরোনাম:
রবিবার , ২৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
