অভিজিত রায় ॥
জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহ্ফিল ৮ জুলাই বুধবার বিকেলে পুলিশ লাইনস্ দরবার হলে অনুষ্ঠিত হয়। ইফতার অনুষ্ঠানে পুলিশ সুপার শামসুন্নাহার বক্তব্যে বলেন, জেলা পুলিশের আমন্ত্রণে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র মাহে রমজান আমাদেরকে সু-শৃংখল জীবন যাপনে অভ্যস্ত করে। তাই তিনি সকলের সু-শৃংখল জীবন যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের (দায়রা জজ) রমনী রঞ্জন চাকমা, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.এস.এম. দেলওয়ার হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ আঃ মতিন মিয়া, চীফ জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট আতোয়ার রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম.এ.ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. নজরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং জেলা সভাপতি ডাঃ এস.এম. শহীদ উল্যাহ, প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পাটওয়ারী, মডেল থানার অফিসার ইনচার্জ এএইচ এনায়েত উদ্দিন পিপিএম, জেলা কমিউনিটি পুলিশিং সেক্রেটারী সুফী খায়রুল আলম খোকন, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্ব কুরআন তিলাওয়াত করেন মো. মুশফিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন মসজিদের খতিব মাওলানা মো. আব্দুস সালাম।

