স্টাফ রিপোর্টার ঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ১০জুলাই বৃহস্পতিবার এলিট চাইনিজে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক, তাদের লেখুনির মাধ্যমে সমাজের অনেক সমস্য সমাধান হয়। তিনি আরো বলেন, চাঁদপুরের সাংবাদিকদের মধ্যে অনেক সম্প্রিতি রয়েছে। যা অন্যকোন জেলায় তেমন একটা দেখা যায় না। আমি আশাকরি চাঁদপুরের সাংবাদিকরা জেলার উন্নায়ন ও ঐতিহ্য রক্ষায় অনেক অবদান রাখবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নব নির্বাচিত কমান্ডার এম এ ওয়াদুদ, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর প্রেসকাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন গাজী বিল্লাল, চাঁদপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জি এম শাহীন, চাঁদপুর প্রেসকাবের যুগ্ম-সম্পাদক সোহেল রুশদী। চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম এ লতিফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল মোঃ হেলাল উদ্দিন, চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাইয়ুম, চাঁদপুর প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রঞ্জিত দে চাকি, সাংগঠনিক কমান্ডার মহাসীন পাঠান, প্রচার সম্পাদক মজিবুল হক, শ্রম ও জনশক্তি সম্পাদক কাজী নেছার উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক ইয়াকুব আলী, প্রকল্প ও সমবায় সম্পাদক মোখলেছুর রহমান, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতে খায়রুল আলম মাসুম, দৈনিক আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য মাওলানা মুহাম্মদ আবদুর রহমান গাজী, মিলাদ পরিচালনা করেন দর্জীঘাট নূরীয়া জামে মসজিদের খতিব মাওলানা এস এম জাকির ও কোরআন তেলোয়াত করেন দানিয়া ক্যাডেট মাদ্রাসার ছাত্র মো. সিরাজুল ইসলাম। চাঁদপুর জেলা ফটো জানালিস্ট এসোসিয়েশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি বাদল মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি কামরুল ইসলাম, সাবিত্রী রানী ঘোষ, যুগ্ম-সম্পাদক শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মানিক দাস, কোষাধক্ষ সাইদ হোসেন অপু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান রানা, কার্যনির্বাহী সদস্য সাইফুল আজম, চৌধুরী ইয়াছিন ইকরাম, সম্মানিত সদস্য মিজানুর রহমান, মুহাম্মদ আলমগীর, বিমল চৌধুরী, আব্দুস সোবাহান রানা, শাওন পাটওয়ারী, রেজাউল করীম, এ কে এম সাহেদ, অভিজিত রায়, মিজানুর রহমান লিটন, এম আর ইসলাম বাবু, এস এম সোহেল, আশিষ কর্মকার, কে এম সালাউদ্দিন, কাদের পলাশ, আবদুল ওয়াদুদ রানা, এম আই দিদার, জামাল আহমেদ আখন্দ, কবির হোসেন মিজি, সজিব খান, এম এম কামাল, ফাহিম শাহরিন কৌশিক, মোসাদ্দেক আল আকিব, তালহা জুবায়ের, আশিক বিন রহিম, শরীফুল ইসলাম, মুহাম্মদ ফরিদ হাসান প্রমূখ।
শিরোনাম:
শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
