অভিজিত রায় ॥
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় শহরের মাদ্রাস রোডের নিশি বিল্ডং এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বীর বীক্রম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহেমদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোঃ আব্দুল্লা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আব্দুর রশিদ সর্দার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাফিজ খান, মহসিন পাঠান, রনজিত কুমার চাকী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, ইকরাম চৌধুরী, শাহ মো: মাকছুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পাটওয়ারী, পৌর কাউন্সিলর শাহ আলম বেপারী, মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, পৌর আওামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এম এ হাসান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিপ্রা দাসসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার, ডেপুটি কমান্ডারসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানের শুরুতে প্রধনা অতিথি মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে ফুল দিয়ে বরন করেন জেলা কমান্ডার এম এ ওয়াদুদের নাতনি জারা রাসেল। অনুষ্ঠানে বিগত দিনে প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

