চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মফিজুল ইসলাম বলেছেন, যারা লিগ্যাল এইডের মামলায় জয়ী হবেন, তাদেরকে সম্মানিত করা হবে। আইনজীবী ও বিচারকরা একই ধারার। পুলিশ যেন লিগ্যাল এইডের মামলাগুলো বিশেষ বিবেচনা করে তদন্ত করে। কারণ লিগ্যাল এইডের মাধ্যমেই অসহায়, গরীব ও দুঃস্থরা সঠিক আইন বিচার পাওয়ার জন্যই আমাদের কাছে আসেন। তিনি বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় জেলা জজ আদালত ভবনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির ১৩৩তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। তিনি অতি সম্প্রতি প্রকাশিত লিগ্যাল এইডের নতুন গ্যাজেট “প্রবিধমালা-২০১৫” নীতিমালা সকলের উদ্দেশ্যে পাঠ করেন এবং সেই মোতাবেক সকল প্যানেল আইনজীবীদেরকে আন্তরিকতার সাথে মামলাগুলো উত্থাপন ও নিস্পত্তির জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, ২০১৫-১৬ অর্থ বছরে প্যানেল আইনজীবীদের ভাতা পূর্বের চাইতে বৃদ্ধি করা হয়েছে। এ যাবৎ লিগ্যাল এইডে ১৪৩টি মামলার হয়েছে। এর মধ্যে নিস্পত্তি হয়েছে ৪২টি। এই মামলাগুলো কিভাবে আরো দ্রুত নিস্পত্তি করা যায় এ বিষয়ে তিনি উপস্থিত প্যানেল আইনজীবীদের মতামত জানতে চান। লিগ্যাল এইডের মামলাগুলোর নথির সাথে লিগ্যাল এইডের সীল মোহর খচিত মনোগ্রাম থাকে। তাই এসব মামলাগুলোর তারিখ নির্ধারণ ও বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে বিচারকগণ আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সভায় উপস্থিত প্যানেল আইনজীবীদের মাঝে ১৬টি নতুন মামলা বন্টন করা হয়। ১৩২তম সভার কার্যবিবরণী পাঠ করেন সিনিয়র সহকারী জজ (কচুয়া) বেগম শামীমা আক্তার। উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) রমনী রঞ্জন চাকমা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতোয়ার রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসরুর সালেকীন, মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, সহকারী জজ (হাজীগঞ্জ) সুমাইয়া রহমান, সহকারী জজ (মতলব) মো. শামছুল আলম, সহকারী জজ (শাহরাস্তি) বেগম রোকেয়া আক্তার, সহকারী জজ (হাইমচর) বেগম তানিয়া ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান উর্মি প্রমূখ। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, অ্যাড. জাহাঙ্গীর, অ্যাড. সাইদুল ইসলাম বাবু। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) শাকিল আহম্মেদ, জিপি অ্যাড. রহুল আমিন সরকার, পিপি অ্যাড. আমান উল্যাহ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ জসিম উদ্দিন ভুঁইয়া, জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নুর খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মুনিরা চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. হিরন বেপারী, জেলা ব্রাক প্রতিনিধি মো. ফারুক আহম্মেদ, ওয়ান স্টফ কাইসিসের প্রোগ্রাম অফিসার খাজা গোলাম মওদুদ প্রমূখ। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির প্রতিনিধি বেগম শামীমা আক্তার।
শিরোনাম:
আরও সংবাদ
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামে সম্পত্তিগত বিরোধে ট্রলি চালক ওয়াসিম বেপারীকে... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
হরমুজ প্রণালি পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, ফিরে…
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

