স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অসহায় ২০৪ জন রোগীদের মাঝে ১ কোটি ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল ১৫ মার্চ সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক বিতরণের কথা থাকলেও চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান দেশের করোনা ভাইরাসের প্রেক্ষাপটের কারনে বিশেষ বিবেচনা করে জনসমাগম এড়ানোর জন্য এ অনুষ্ঠানটি অত্যান্ত সংক্ষিপ্ত আকারে করার জন্য চাঁদপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজব শুভ্র সরকারকে নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশের আলোকে গতকাল সকালে চাঁদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ে সংক্ষিপ্ত আকারে ক্যান্সার, লিভারসিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলায় ৮টি উপজেলায় মোট ২ শ’ ৪ জন এইসব রোগীদের ১ কোটি ৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে পর্য্যায়ক্রমে।
