চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আলোক শিখা প্রজ্জলন ও আলোচনা সভায়
আমারা ঐক্যবদ্ধ থাকলে স্বাধীনতা পরাজিত
অপশক্তিকে প্রতিহিত করা সম্ভব
.………………….আবু নঈম পাটওয়ারী দুলাল
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যেগে শোকাবহ আগস্ট মাসের ৫দিনের কর্মসূচীর অংশ হিসেবে ৩য় দিনে আলোক শিখা প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে দলীয় কার্যালয়ে কর্মসূচির আলোচনা সভায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আলহাজ এস এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শীক কর্মী হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তিনি সব সময় কর্মীদের খোজ খবর রাখতেন। তাই আমাদের দলের তৃণমুল নেতা কর্মীদের খোজ খবর রাখতে হবে। কারন তারা দলের প্রাণ। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি তাহলে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা সম্ভব হবে এবং স্বাধীনতা পরাজিত সকল অপশক্তিকে প্রতিহিত করা সম্ভব হবে।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম এ হাসান লিটন ও উদযাপন কমিটির আহ্বায়ক কে এম মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূইয়া, সাবেক সদস্য শাহির হোসেন পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য উপম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুল ইসলাম পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শাহ আলম খান, শেখ হারুনুর রশিদ, খোরশেদ হাওলাদার, আলমগীর হোসেন পাটওয়ারী, সুমন পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিকুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, সাবেক প্রচার সম্পাদক সন্তুষ কুমার দাস, সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাচ্চু পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, চাঁদপুর বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার প্রমুখ।
