
রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার পুকুর থেকে আনুমানিক (৪০) বছরের যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় লোকজন পুকুরে গোসল করতে গিয়ে ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোকজন লাশটি দেখার জন্য ভীড় জমায়। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ্ ওলি জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ রির্পোট লিখা পর্যন্ত তার পরিচয় জানা যায় নি। তবে এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
