
সংবাদদাতা: চাঁদপুর ঢাকা চট্টগ্রামের বিশিষ্ট এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসায়ী ও চাঁদপুর ট্রেডিং এজেন্সির মালিক ও মরহুম আঃ কাদির ভূঁইয়ার ৩য় ছেলে মাসুদুর রহমান ভূইয়া আর বেঁচে নেই। তিনি গতকাল ৫ এপ্রিল সোমবার সকাল ১১ টার সময় ঢাকা পান্থপথ শমরিতা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,দুই মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিন বাদ এশা মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড রঘুনাথপুর ভূঁইয়া বাড়ি সংলগ্ন মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাজার নামাজে চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ভূঁইয়া, পুরান বাজার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম আখন্দ, চাঁদপুর চেম্বারের পরিচালক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, ব্যবসায়ী জয়নাল আবেদীন খান
