চাঁদপুর ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ আব এ জমজম থেকে জৈনক এক যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে । শনিবার বিকেল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ডিগ্রীর চর নামক ¯া’নে চলন্ত লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত যুবতির লাশ খুজে পাওয়া যায়নি। আব এ জমজম লঞ্চের কেরানি সাইফুল ঘটনাটি নিশ্চিত করেছেন। চাঁদপুর নৌ পুলিশের ইনচার্জ মোশারফ জানায়, চাঁদপুর থেকে যাত্রীবাহী লঞ্চ আব এ জমজম দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার ডিগ্রীর চর নামক ¯া’নে গেলে চলন্ত লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে নিখোজ হয়ে যায়। প্রায় ৩০ মিনিট লঞ্চ থামিয়ে খোজা খুজি করলেও কোন সন্ধান মিলেনি। ধারনা করা হচ্ছে নিখোজ যুবতির বাড়ি চাঁদপুরে। তবে আত্মহত্যার উদ্দেশ্যে সে পানিতে ঝাঁপ দিয়েছে। লঞ্চের যাত্রীরা জানায়, যুবতি চাঁদপুর থেকে তার প্রেমিককে নিয়ে ঢাকার রওনা দেয়। তার সাথে বাকবিতন্ড হলে সে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ফতুল্লা থানার বক্তাবলী ফাড়ির ইনচার্জ জহির আহাম্মেদ যুবতির লাশ খোজা খুজি করে পায়নি বলে জানায়।
শিরোনাম:
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
- হোম
- /
- চাঁদপুর সদর
- /
- চাঁদপুর ঢাকাগামী লঞ্চ থেকে যুবতি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
আরও সংবাদ
উচ্চশিক্ষায় গৌরবময় অর্জন: পূর্ণ স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পিএইচডি করছেন…
উচ্চশিক্ষায় এক অনন্য ও গৌরবময় সাফল্য অর্জন করেছেন হাজীগঞ্জ পৌরসভার কৃতি সন্তান, তরুণ... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
ফরিদগঞ্জে আগুনে পুড়লো ৬ ব্যবসা প্রতিষ্ঠান
ফরিদগঞ্জ উপজেলার কালির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায়... বিস্তারিত
ফরিদগঞ্জে কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় একটি কার্তুজ ও দেশীয় অস্ত্র (কাঠার)সহ নাঈম (২৩) নামে এক যুবককে... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

