
রফিকুল ইসলাম বাবু ॥
পদ্মা ও মেঘনা নদীর চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে দক্ষিণে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় মা ইলিশ সংরক্ষণ কর্মসূচীর আওতায় সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এসব এলাকায় মৎস্য আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জাতীয় সম্পদ মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটি ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছেন। নদী তীরবর্তী এলাকায় মাইকিং, সচেতনতামূলক সভা ও ব্যানার সাঁটানো হয়েছে। তবে এ বছর দক্ষিনাঞ্চলে প্রচুর পরিমান ইলিশ ধরা পড়লেও চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে ইলিশ উল্লেখ্যযোগ্য হারে ধরা পড়েনি বলে জানিয়েছেন জেলেরা। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান জানিয়েছেন মিঠা পানির কারণে চাঁদপুর ইলিশ প্রজনন এলাকা হিসেবে পুর্ণিমার আগে ও পরে ২২ দিন নির্ধারণ করা হয়েছে। এ সময় যেন রিনাপদ এলাকা হিসেবে ইলিশ মাছ সম্পূর্ণ ডিম ছাড়তে পারে।
