
শাহরিয়ার খান কৌশিক,
চাঁদপুর পুরান বাজার মেঘনা নদী থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত নামা যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পশ্চিম বাজার মদিনা মসজিদ ঘাট মেঘনা নদী থেকে এই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি হারুনুর রশিদ জানায়, ১ সপ্তাহ পূর্বে অজ্ঞাত যুবক মৃতদেহ নদীতে পড়েছিল। পরে মেঘনা নদী তীরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মাসুদ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত তদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে এটি কি হত্যা না অন্য কিছু। এদিকে স্থানীয়রা জানান, অজ্ঞাত যুবককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশটি অনেক পুরনো হওয়ায় চেহারা বুঝা যাচ্ছেনা। তবে ময়না তদন্ত করার পর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
