চাঁদপুর পৌরসভায় দুবৃর্তরা ককটেল নিক্ষেপ করেছে। অবরোধের ৩০তম দিনে বুধবার সন্ধ্যা ৭ টায় পর পর দু’টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুবৃর্তরা। এ ঘটনার পর পরই চাঁদপুর পুরান বাজার ব্রিজের পুরান বাজার এলাকায় ফরিদের ফার্নিসার দোকানের সামনে আরেকটি ককটেল ফোটায় দুবৃর্তরা। ঘটনার পর শতশত উৎসুক জনতা পৌর সভার অঙ্গিনায় ভীর জমায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটর সাইকেলে করে দুবৃর্তরা এ ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটানার পর পর চাঁদপুর মডেল থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম পরিদর্শনকালে জানান, দুবৃর্তরা আতংক ছড়াতে চকলেট বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে পৌর সভার সচিব আবুল কালাম ভূঁইয়া ও সহকারী প্রকৌশলী আশুতোষ দত্ত বলেন, আমরা অফিসে কাজ করতে ছিলাম। ৭টার কয়েক মিনিট আগে আমার একটি বিকট আওয়াজ পেয়ে বাইরে আসার সাথে সাথে আরেকটি আওয়াজ পাই। নিচে এস দেখি পৌরভবনের গায়ে কালো দাগ পড়ে আছে।
শিরোনাম:
শনিবার , ২ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

