চাঁদপুর পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণার পর নরেচরে বসেছে প্রতিদ্বন্দী প্রার্থীরা। নির্বাচনী তফসিল ঘোষনার পর গতকাল মঙ্গলবার মেয়র পদে ১ জন ও কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী জেলা নিবার্চন কমিশন অফিস থেকে মনোনয়নপ্রত্র সংগ্রহ করেন। মেয়র পদে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল কারাগারে থাকায় তার পক্ষের লোক জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও কাউন্সির পদে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম শেকুল, ৭ নং ওর্য়ার্ডের শহর যুবদল নেতা জিয়া প্রধানীয়া ও ওয়ার্ড যুবলীগ নেতা কামাল হোসেন (স্বপন পাটওয়ারী)। প্রত্যেক প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আতাউর রহমানের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাজী জুয়েলের মনোনয়পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন জেলা কৃষকদল সাধারণ সম্পাদক এনায়েত উল্লা খোকন, শহর কৃষকদল সভাপতি শহীদ ফারুক, সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, যুবদল নেতা নজরুল ইসলাম সোহেল, শহর তরুন দল আহবায়ক ছোটন বেপারী, ১৫ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক ফারুক। উল্লেখ্য ১৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন নতুন করে তফসিল ঘোষণা করে। আগামী ২৬ ফ্রেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, প্রত্যাহারের শেষ তারিখ ১০ মার্চ আর কাঙ্খিত ভোট গ্রহণ ২৯ মার্চ।
শিরোনাম:
আরও সংবাদ
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে ফরিদগঞ্জের তারেকুর রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন... বিস্তারিত
চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আগামীকাল কোরবানির ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে... বিস্তারিত
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা
খোশ আমদেদ ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার ১০... বিস্তারিত
দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের…
ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ... বিস্তারিত
আজ নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ
সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও... বিস্তারিত
১৭ থেকে ২১ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব…
দেশে বিদ্যুতের ঘাটতির লোকসান কমাতে পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি... বিস্তারিত
সারা দেশে বজ্রাঘাতে ১৪ জনের প্রাণহানি
দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ৫ জন,... বিস্তারিত
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নিয়ম কানুনে। দীর্ঘদিনের প্রশ্নপত্র ফাঁস, নকল ও... বিস্তারিত
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।

