
সাইদ হোসেন অপু ঃ চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শফিকুর রহমান ভুইয়া জগ মার্কার সমর্থনে বৃহস্পতিবার ৪ ও ৫ নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনি গণসংযোগ করেছেন। তিনি সকাল সাড়ে ৯টায় পুরান বাজারের শ্রীরামদী, রঘুনাথপুর, জাফরাবাদ, গফুর মিয়াজীর বাড়ি, দাস পাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে জগ মার্কার লিফলেট তুলেন দেন। গণসংযোকালে শফিকুর রহমান ভুইয়ার সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবকদলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, প্রভাষক হারুন অর রশিদ, জেলা সেচ্ছাসেবকদলের নেতা ইমাম আলী মিয়াজী, ফজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। গণসংযোগকালে শফিকুর রহমান ভুইয়া বলেন, দেশজুড়ে যে গুম, খুন আর গণ-গ্রেফতার চলছে তার বিরুদ্ধে সারা দেশবাসীর ন্যায় চাঁদপুর পৌরবাসীও ক্ষুব্ধ রয়েছে। পৌরবাসী এবার ব্যালটের মাধ্যমেই তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। আগামি ২৯মার্চ দলমত নির্বিশেষে সকল ভোটারদেকে ভোট কেন্দ্রে গিয়ে জগ মার্কায় ভোট দেয়ার অনুরোধ করে তিনি বলেন, যদি শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা তাদের ভোটধীকার প্রোয়োগ করতে পারে তবে জগ মার্কা এবার বিপুল ভাবে বিজয় লাভ করবে।
শিরোনাম:
বুধবার , ২৯ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ , ১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।
